জামালপুর সংবাদদাতা : বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি খেয়ারচর গ্রামের ইছাহাক আলীর ছেলে মনিরুল ইসলাম (২২), নতুন টুপকারচর এলাকার ফজলুল হকের ছেলে গোলাম আলী ওরফে গেল্লা (৪৫) ও পৌর শহরের উত্তর বাজার এলাকার শাহাজলের ছেলে সোহেল রানা (২১)।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

