ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বন্দুকযুদ্ধে একজন নিহত

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন ওরফে দবিরুল (৫০)। তিনি হারাগাছ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চেংটারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ জানতে পারে একদল মাদক ব্যবসায়ী হারাগাছ এলাকায় অবস্থান করছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই মাদক ব্যবসায়ী নিহত হয় এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত দবিরুল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে ১০টি মামলা রয়েছে। তার লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’