ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

Link Copied!

ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখানে রিতু (১৪) নামের এক নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ কলাকোপা বেপারী বাড়ি থেকে রিতুর লাশ উদ্ধার করা হয়। রিতু শামছুদ্দিন হাওলাদার হাট মহিলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
এ ব্যাপারে রিতুর মা কুলসুম বেগম অভিযোগ করে বলেন, ‘গত রোববার রিতু আমার কাছে জানায়, দক্ষিণ জয়নগর ইউনিয়নের শামছুদ্দিনের ছেলে আকবরের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছে। বিষয়টি রিতুর মা-বাবা মেনে নিলেও আকবরের বাবা-মা মেনে নেয়নি। এটা নিয়ে কয়েক দিন ধরে উভয়ের পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল।’
উল্লেখ্য, সোমবার রাতে আকবর রিতুর সাথে তাদের ঘরে একা দেখা করতে আসে। আকবর চলে যাবার কিছুক্ষণ পর রিতু একা ঘরে ফ্যানের সাথে ওড়না বেঁধে ঝুলে থাকে। এর পর রিতুর দাদা ঘরে প্রবেশ করে রিতুকে ঝুলন্ত অবস্থায় দেখে ঢাক-চিৎকার করলে স্থানীয়রা এসে রিতুর লাশ মাটিতে নামায়। পরে স্থানীয়রা দৌলতখান থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পরে এর আসল রহস্য খুঁজে পাওয়া যাবে।
সূত্রে জানা গেছে, এ ব্যাপারে প্রেমিক আকবরের বিরুদ্ধে রিতুর পরিবার একটি মামলার প্রস্তুতি নিচ্ছে।