ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

Link Copied!

মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস সালাম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তার গ্রামের বাড়ি মাদারীপুর। বাবা মৃত নিজাম উদ্দীন। রাজধানীর লালমাটিয়ার ব্লক বি, ৬/২ নম্বর বাসায় তিনি পরিবার নিয়ে থাকতেন।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শাহবাগে রাস্তা পার হচ্ছিলেন আব্দুস সালাম। এ সময় ৮ নম্বরের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
রমনা থানার এসআই আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বাসের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক বাসটি।