সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
নিহতের নাম ইসরাঈল আলী। সে উপজেলার বিজয় পাড়ুয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত যুবক কাঠ সংগ্রহ করতে ভারতীয় সীমানায় প্রবেশ করলে ওই অংশের খাসিয়ারা তাকে গুলি করে। এতে তার মৃত্যু হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।

