ঢাকাSunday , 3 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় হতদরিদ্রদের মাঝে পুনাকের ঈদবস্ত্র বিতরণ

Link Copied!

ভোলা প্রতিনিধি : ভোলায় গরিব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’ (পুনাক) এ ঈদবস্ত্র বিতরণ করে।
জেলা পুনাক সভানেত্রী ফারহানা তানজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভোলা সদর ও দৌলতখানের ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাব আহ্বায়ক এম এ তাহের, সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ, সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনেক গরিব, অসহায় পরিবার রয়েছেন যারা সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন না। সেই সব বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পুলিশ নারী কল্যাণ সমিতি’ (পুনাক)। তাদের মুখে হাসি ফোটাতে ঈদবস্ত্র বিতরণ করছে যা একটি মহৎ উদ্যোগ। পুলিশ নারী কল্যাণ সমিতির মতো সমাজের বিত্তবানদেরও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।