রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বজ্রপাতে ডাবলু মণ্ডল (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ডাবলু জেলার দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের মৃত বদর মণ্ডলের ছেলে। রোববার সকালে দেবীপুর মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার সাদাত জানান, সকালে কৃষক ডাবলু বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহতের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

