ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে। শনিবার সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবাইলফোন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময়ে ছোট ভাই জাহিদুল ইসলাম পাপ্পু (২২) তার বড় ভাই শহিদুল ইসলাম লাবপু ওরফে রাজীবকে (২৬) ছুরিকাঘাত করে। এতে রাজীব ঘটনাস্থলেই মারা যান। তারা ওই গ্রামের আব্দুল জলিল ড্রাইভারের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিরপুর থানার (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এ ঘটনায় ঘাতক জাহিদুল ইসলাম পাপ্পুকে পুলিশ আটক করেছে।