ঢাকাSaturday , 2 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে চালক ও নারীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ক্যাভার্ড ভ্যানচালক আরিফের নাম পাওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেট এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারীসহ তিন বাসযাত্রী এবং আহত হন অন্তত ২০ জন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানা যান কাভার্ড ভ্যানচালক আরিফ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জানান ওসি।