নড়াইল প্রতিনিধি : নড়াইলে আট মাদকবিক্রেতাসহ ২৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১৭০ গ্রাম গাঁজা, ২৪ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে নড়াইলের মালিবাগ মোড়ে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দুটি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি জানিয়েছে পুলিশ। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সদরের সজিব শেখ (৩০) নিহত হন।

