ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে অজ্ঞাত গাড়ি চাপায় উজ্জল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উজ্জল কোনাবাড়ির হরিনাচালা এলাকার সবদের আলীর ছেলে। তিনি এলাকায় ঝুটের ব্যবসা করতেন।
সালনা-কোনাবড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, উজ্জল মোটর সাইকেলে করে গাজীপুর চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে সাতটার দিকে কোনাবাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ি তার মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।