ঢাকাWednesday , 30 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তায় ডুবে ২ বোনের মৃত্যু

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুরে উপজেলার হারাগাছ পৌরসভার ধুমগাড়া দালালের হাট এলাকায় এই ঘটনা ঘটে। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধুমগাড়া গ্রামের ইদ্রিস আলীর দুই কন্যা শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তার (১০) ও ছোট বোন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষাকেন্দ্রের প্রথম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (৭) বাড়ির পাশে তিস্তা নদীতে গোসল করতে নামে। অসাবধানতাবশত প্রথমে সুমাইয়া নদীর গভীর অংশে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে জেসমিনও পড়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা সহপাঠীরা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে এলাকাবাসীর সহায়তায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।
হারাগাছ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন জানান, স্থানীয় কিছু বালু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ওই জায়গায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। কাউনিয়া থানার ওসি মামুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।