ঢাকাWednesday , 30 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেটে কেটে মিলল ১০০০ ইয়াবা

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাদক বহনকারীর পেটে অস্ত্রোপচার করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নুরে আলমের পেটে অপারেশন করা হয়। তার বাড়ি লক্ষ্মীপুরের চরসীতা গ্রামে।
১০ হাজার টাকার বিনিময়ে তিনি পায়ুপথে ইয়াবা নিয়ে লক্ষ্মীপুর থেকে গত মঙ্গলবার রাতে বরিশালে পৌঁছান। ওই রাতে বরিশাল নগরীর রূপাতলী এলাকার একটি বাড়িতে অবস্থান নেন নুরে আলমসহ চার মাদক ব্যবসায়ী। তাদের পরিকল্পনা ছিল এক গ্রাম্য ডাক্তারের সহায়তায় ইয়াবাগুলো পেট থেকে বের করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন। কিন্তু তার আগে মেট্রো ডিবি পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরে আলম তার পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে বুধবার তাকে হাসপাতালে ডাক্তারদের কাছে সোপর্দ করে মেট্রো ডিবি পুলিশ।
দুপুরে অস্ত্রোপচার করে তার পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে বিকেলে নিশ্চিত করেন চিকিৎসক ডা. ইখতিয়ার আহসান।
তিনি বলেন, ইয়াবা একটি কনডমে ভরে তার পায়ুপথে প্রবেশ করানো হয়। পরে ওই ইয়াবা সরে গিয়ে পাকস্থলীতে অবস্থান নেয়। অস্ত্রোপচার ছাড়া তা বের করা সহজসাধ্য ছিল না।
এ ঘটনায় আটক অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন।