নওগাঁ সংবাদদাতা : নওগাঁয় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭২ জনকে আটক করা হয়েছে। বুধবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। মাদক সেবন করা, মাদক ক্রয়-বিক্রয় করা এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। শুধু মাদক ব্যবসায়ী বা সেবী নয়, কোনো পুলিশ সদস্য যদি মাদকের সাথে কোনোভাবে জড়িত থাকে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

