ঢাকাTuesday , 29 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিয়াইন নদী থেকে বাংলাদেশি ও ভারতীয়ের লাশ উদ্ধার

Link Copied!

সিলেট প্রতিনিধি : নিখোঁজের চার দিন পর সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের জাফলং পিয়াইন নদী থেকে এক বাংলাদেশি এবং এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হচ্ছে- ভারতের জৈন্তাহিল ডাউকি থানার সেনাংপেডাং এলাকার মৃত গসলিবুড সিংক্রামের ছেলে স্পেন লামিন (৩০) ও কিশোরগঞ্জের ব্রাহ্মণকচুরি এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে রাজিব মিয়া (২২)। স্পেন পেশায় নৌকার মাঝি এবং রাজিব পাথর শ্রমিক।
গত শুক্রবার সকালে নদীতে পাহাড়ি ঢল নামলে পিয়াইনের ভারত অংশে নৌকাডুবিতে নিখোঁজ হয় স্পেন। আর রাজিব পাথর উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হয়। তখন থেকে তাদের স্বজনরা তাদের খোঁজ করছিলেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ওই নাগরিকের মরদেহ নিয়মানুযায়ী হস্তান্তর করা হবে এবং বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।