ঢাকাTuesday , 29 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র বিক্রেতা আটক

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরের বিমানবন্দর থানার সুবিদবাজার কলাপাড়া এলাকা থেকে দুই অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- মহানগরের জালালাবাদ থানার নয়াবাজারের সুরুজ মিয়ার ছেলে শামিম (২৫) ও বিমানবন্দর থানার লাখাউড়া গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতরা অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত। তারা বিভিন্ন সময়ে অপরাধীদের কাছে অস্ত্র ভাড়া দিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে স্বীকার করেছে।’
উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের দুজনকে আজ মঙ্গলবার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।