ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আক্তার হোসেন নামের এক যুবককে গুম করে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার বিকেলে চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা হলেন আলী আজম (৩১) এবং মোহাম্মদ আলম (৩০)। একই রায়ে অভিযুক্ত নাঈমুল ইসলাম ও নাসেরকে বেকসুর খালাস দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মোহাম্মদ আলম কারাগারে থাকলেও আলী আজম পলাতক।
মামলার সরকার পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর দেলোয়ার হোসেন রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর আসামিরা আক্তার হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ ভবনের পেছনের পাহাড়ে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। অর্থ আত্মসাতের লক্ষ্যে পরিকল্পিতভাবে আক্তার হোসেনকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়।