ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রলার থেকে পড়ে কলেজছাত্র নিখোঁজ

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চলন্ত ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা সদরের বিলাসপুর এলাকায় ধনু নদী পড়ে যায় সত্যব্রত দাস (২২)। তিনি উপজেলার ধনপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের রানু দাসের ছেলে এবং নেত্রকোনার হাজী আলী আকবর পাবলিক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলার ইটনা সদর থেকে ধনপুর যাচ্ছিল। উপজেলা সদরের বিলাসপুর এলাকায় অসাবধানতাবশত ট্রলার থেকে ধনু নদীতে পড়ে নিখোঁজ হয় সত্যব্রত দাস।
ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরনাথ দাস জানান, বিকেল পর্যন্ত কলেজছাত্র সত্যব্রত দাসের খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।