গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ১২ জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা শহরের চাঁদমারী এলাকার পরিত্যক্ত বাড়িতে জুয়া খেলার সময় এদের গ্রেপ্তার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ সাব্বির সাজ্জাদ এই সাজা দেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাঁদমারী রোড়ের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই স্থান থেকে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। জুয়ার আসর থেকে পুলিশ ১ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এই সাজা দেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

