ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভায় নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সুমন বিশ্বাস (৩৬) নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার নয়াদীঘিরপাথর এলাকার মুড়মা গ্রামে বন্দুকযুদ্ধ হয়। নিহত সুমন ওই এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মোহাম্মদ আবজারুল বাসার জানান, সুমনকে রাত আড়াইটার দিকে পুলিশ মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তিনি একাধিক গুলিবিদ্ধ হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, মীরকাদিম পৌরসভার মুড়মা গ্রামে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এই সময় প্রতিপক্ষের গুলিতে সুমন বিশ্বাস (কানা সুমন) নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তিনি জানান, নিহত সুমন মাদকসহ ২০ থেকে ২৫টি মামলার আসামি। তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।