ঢাকাSaturday , 26 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে তুলা উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

তুলা উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের উচ্চমান সহকারী, অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর ও ক্যাশিয়ারদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থার উপ-পরিচালক (সদর দপ্তর) ড. মো. তাসদিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : তুলা উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের উচ্চমান সহকারী, অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর ও ক্যাশিয়ারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মে রংপুর অঞ্চলের উপ-পরিচালকের কার্যালয়ের উদ্যোগে দিনাজপুরের সদরপুরস্থ তুলা উন্নয়ন বোর্ডের তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজবর্ধন খামারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. আবু ইলিয়াস মিঞার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (সদর দপ্তর) ড. মো. তাসদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা (রংপুর অঞ্চল) মো. জিল্লুর রহমান। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসাবে সদরপুর খামারের কটন এগ্রোনমিস্ট এ এইচ মো. কায়কোবাদ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান অতিথি ও সদর দপ্তর থেকে আগত সিডিও (প্ল্যানিং) প্রশিক্ষণার্থীদের এমআইএস  (MIS ) ও ই-ফাইলিং (E-Filing) এর উপর প্রশিক্ষণ প্রদান করেন।