ঢাকাThursday , 24 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ রোববার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিকেলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালত বলেন, আগামী রোববার তিনটি আবেদনের ওপর আদেশ একসঙ্গে দেবো।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশির উল্লাহ।
পরে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত আগামী রোববার আদেশের জন্য রেখেছেন।
তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আগামী রোববার খালেদার জামিন আবেদন আবারও শুনানির জন্য কার্যতালিকায় থাকবে।
এর আগে আজ এবং গত ২২ ও ২৩ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়। গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া আবেদন করেন।