ঢাকাSunday , 20 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের সমৃদ্ধি কামনা করে এনডিএম’র ইফতার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে রোববার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর ইফতার মাহফিল।
এনডিএম চেয়ারম্যানের বিশেষ সহকারী মোমিনুল আমিনের সঞ্চালনায় দলের মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহেরের সভাপতিত্বে বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইফতার পার্টিতে ১৫ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। পরে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিভিন্ন পেশাজীবীর সম্মানে আয়োজিত এই ইফতার পার্টিতে কেন্দ্রীয় নেতা শাফিন আহমেদ, ভাইস চেয়ারম্যান (শিল্প ও বাণিজ্য) এনায়েত কবির, দপ্তর সম্পাদক হুমায়ূন পারভেজ খান, বিভাগীয় সম্পাদক (পেশাজীবী সম্পর্ক) জিসান খান, যুব আন্দোলন আহ্বায়ক লায়ন নূরুজ্জামান হীরা, ছাত্র আন্দোলন আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।