ঢাকাTuesday , 15 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কন্যা সন্তানের বাবা হওয়ার দুই বছর পর যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা ৩২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী। দুই নবজাতক এবং তাদের মা হনুফা আক্তার রিক্তা সুস্থ আছেন।
রেলমন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্তানের বাবা হওয়ার খবরে রাতেই তার সহকর্মী এবং দলের নেতা-কর্মীরা ফোন করে শুভেচ্ছা জানান বলে জানা গেছে।
২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। বিয়ের দু’বছর পর ২০১৬ সালের ২৮ মে জন্ম নেয় মন্ত্রীর মেয়ে সন্তান। তার নাম রাখা হয়েছে রিমু।