ঢাকাMonday , 14 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বামীর হাত-পা বেঁধে জিম্মি করে তার সামনে স্ত্রীকে বখাটেরা ধর্ষণ করেছে। এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজ সোমবার দুপুরে সালাউদ্দিন নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি শহিদুল আলম জানান, গত শুক্রবার ভোর রাতে তারাব পৌরসভার দিঘী বরাব বৌবাজার এলাকায় ওই গৃহবধূ ধর্ষিত হলেও আজ সকালে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দিঘী বরাব বৌবাজার এলাকার দ্বীন ইসলামের ছেলে। ওই গৃহবধূর স্বামীর বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার বেগুনিপাড়া এলাকায়। তারা স্বামী-স্ত্রী স্থানীয় একটি মেলামাইন কারখানায় কাজ করে উপজেলার তারাব পৌরসভার বরাব বাজার এলাকায় বসবাস করে আসছে।
শুক্রবার ভোর রাতে তারা কুড়িগ্রাম থেকে ফিরে রূপগঞ্জের বরাব বাসস্টেশনে এসে নামেন। বাসায় যাওয়ার পথে দিঘী বরাব বৌবাজার এলাকায় পৌঁছালে গরাকুল এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে আবুল হাসেম ও সালাউদ্দিন তাদের পথ গতিরোধ করেন। একপর্যায়ে স্বামীকে হাত-পা বেঁধে ফেলেন। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে সালাউদ্দিন ও আবুল হাসেম ধর্ষণ করেন। ধর্ষণের পর ভয় দেখিয়ে স্বর্ণের নাকফুল ও দুটি মোবাইল ফোন লুটে নেয়।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।