ঢাকাMonday , 14 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদদলনে মৃত্যু : তদন্তে ৫ সদস্যের কমিটি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কেএসআরএম গ্রুপের বিতরণকৃত ইফতার সামগ্রী আনতে গিয়ে পদদলনে ১০ জনের নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসহুদুল কবিরকে প্রধান করে সোমবার বিকেলে তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন ইফতার সামগ্রী বিতরণে অব্যবস্থাপনার জন্যই হতাহত হয়েছে। তবে কমিটি সব কিছু তদন্ত করে দেখবে। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে।
তদন্ত কমিটিতে জেলা পুলিশের একজন, সিভিল সার্জন অফিসের একজন এবং জেলা প্রশাসনের দুই জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
প্রতি বছরের ধারাবাহিকতায় চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ কেএসআরএম নিজ গ্রাম সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। এই ইফতার সামগ্রী নিতে আজ সোমবার সকালে ১৫ থেকে ২০ হাজার মানুষ সমবেত হয়। এই সময় গরমে ও পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জন।
এর আগে ২০০৮ সালে একই এলাকায় কেএসআরএম গ্রুপ ইফতার সামগ্রী বিতরণের সময় পদদলিত হয়ে ৭ জন মারা যায়।