ঢাকাMonday , 14 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু নিহত

Link Copied!

ভোলা সংবাদদাতা : ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুটি নিহত হয়েছে। তারা আপন দুই ভাই। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশীয়া গ্রামের ইউনুস খন্দকারের বাড়িতে দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
নিহতরা হলো- আল-আমিন (৬) ও সিয়াম (৪)। তাদের উদ্ধার করতে গিয়ে জহির (২৬) ও ইব্রাহিম (১৬) গুরুতর আহত হয়েছে। আহতদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু দুটি ওই বাড়ির মিজান খন্দকারের ছেলে। সকালে পল্লী বিদ্যুতের লোকজন লাইনের কাজ করতে আসে। তারা তার টানতে গিয়ে সাইড লাইনের তারের কাভার নষ্ট হয়ে যায়। তখন পল্লী বিদ্যুতের নতুন সংযোগে বিদ্যুৎ আসে। এ সময় আল-আমিন ও সিয়াম তাদের উঠানে তার নিয়ে খেলা করা অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।