ঢাকাSunday , 13 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার নারী জঙ্গির ৫ বছর কারাদণ্ড

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : বিস্ফোরকদ্রব্য আইনে সিরাজগঞ্জে চার নারী জঙ্গির পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল (১) এর বিচারক ফাহমিদা কাদের এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩২), বগুড়ার শাহজাহানপুর থানার ক্ষুদ্র ফুলকোট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের শাহারুল ইসলাম সর্দার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (২১) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের সুমন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২৩)।
সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ২৩ জুলাই রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লার হুকুম আলীর ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ছয়টি তাজা ককটেল, গ্রেনেড তৈরির বিভিন্ন উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড, লোহার তৈরি গ্রেনেডের বডি ও ৭৮ পৃষ্ঠার নয়টি জিহাদি বইসহ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক রওশন আলী বাদী হয়ে ওই চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ২০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক আবু সাঈদ।