ঢাকাSunday , 13 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্ধকার ছেড়ে আলোয় চার মাদক ব্যবসায়ী

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের উদ্যোগে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরলেন চার মাদক ব্যবসায়ী ।
এদের দু’জন নারী ও দু’জন পুরুষ। এরা হলেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পশ্চিম মাঝিগাতি গ্রামের মোঃ মিজানুর রহমান (৬০), রুবিয়া বেগম (২৮), মোঃ সোহেল সেখ (৩০) ও সোহাগী বেগম (২২)। শনিবার থেকে তারা মাদক ব্যবসা ছেড়ে বাকী জীবনে সময় ধর্ম-কর্ম পালন করার সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চার জন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। কাশিয়ানী থানা পুলিশ একাধিকবার তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। জেল থেকে ছাড়া পেয়েই তারা আবারও শুরু করত মাদক ব্যবসা।
মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৬০) বলেন, ‘পেটের দায় এতো দিন খারাপ কাজ করেছি। ওসি সাহেবের উদ্যোগে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর এ খারাপ ব্যবসা করবো না। বাকী জীবন ধর্ম-কর্ম করবো। এতে আর কেউ আমাদের খারাপ চোখে দেখবে না।’
যারা এ ব্যবসায় জড়িত তাদেরকেও ব্যবসা ছেড়ে ভাল পথে আসার আহবান জানান তিনি ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহন করি এদের মাদক ব্যবসা ছাড়ানোর জন্য। এরপর এদের সাথে যোগাযোগ করি ও কাউন্সেলিং করি। আমার কথায় এরা মাদক ব্যবসা ছেড়ে দিতে রাজি হন।’
তিনি বলেন, ‘শুক্রবার রাতে ওই চার মাদক ব্যবসায়ীকে নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা বসি। তারা সকলের সামনে তওবা করে মাদক ব্যবসা ছেড়ে দেবেন বলে সিদ্ধান্তের কথা উপস্থিত সকলকে জানান। পরে তাদের জায়নামাজ, টুপি, পাঞ্জাবি, তাসবিহ, লুঙ্গি, শাড়ি ও কিছু নগদ টাকা দেওয়া হয়। এসময় মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’