ঢাকাFriday , 11 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের বিয়ে করছেন হিমেশ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে চলছে বিয়ের ধুম। সোনম কাপুর, নেহা ধুপিয়ার পর এবার বিয়ে করছেন জনপ্রিয় সুরকার-সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
হিমেশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া ও তার প্রেমিকা সোনিয়া কাপুর খুব শিগগির গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। খুব সাধারণভাবে ১১ মে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। বিয়েতে শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। হিমেশের মা-বাবা ও ছেলেও এতে উপস্থিত হবেন।’
হিমেশের ঘনিষ্ঠ বন্ধু রাকেশ উপাধ্যায় সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আজ রাতে হিমেশের লোখান্ডওয়ালার বাড়িতে বিয়ে হবে। বাড়ির ছাদে একটি ছোট মণ্ডপ তৈরি করা হয়েছে। এ জুটির বাবা-মা বিয়েতে উপস্থিত থাকবেন। কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে হিমেশ একটি গেট টুগেদারের আয়োজন করবেন। তার ছেলেও বিয়েতে থাকবে। সম্পূর্ণ গুজরাটি রীতিতে বিয়ে হবে।’
জানা গেছে, ২০০৬ সাল থেকে সোনিয়া কাপুরের সঙ্গে প্রেম করছেন হিমেশ। এমনকি প্রথম স্ত্রীর সঙ্গে হিমেশের বিচ্ছেদের পর তারা লিভ টুগেদারও করছিলেন।
এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে স্ত্রী কোমলের সঙ্গে ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান হিমেশ। মুম্বাইয়ের বান্দ্রায় একটি ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন করেন তারা। এরপর গত বছর জুনে তাদের বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন আদালত। হিমেশ-কোমল দম্পতির শিবম নামে এক ছেলে রয়েছে।