ঢাকাThursday , 10 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহাথিরের ঐতিহাসিক জয়

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিশাল জয় পেয়েছেন ৯২ বছর বয়সি মাহাথির মোহাম্মদ। বৃহস্পতিবারই শপথ নেবে মাহাথির মোহাম্মদ। আর এর মধ্য দিয়ে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সি প্রধানমন্ত্রী। দেশটিতে স্বাধীনতার পর থেকেই ক্ষমতায় থাকা তারই সাবেক দল বারিসান ন্যাশনাল কোয়ালিশন এই প্রথমবারের মতো হারল।
নির্বাচন কমিশন জানিয়েছে, মাহাথিরের নেতৃত্বে বিরোধী জোট পাকাতান হারাপান অ্যালায়েন্স মোট আসন পেয়েছে ১১৫টি। সরকার গঠনে তাদের দরকার ছিল ১১২টি আসন। ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই দেশটিতে ক্ষমতায় রয়েছে বারিসান ন্যাশনাল অ্যালায়েন্স। দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে তাদের জনপ্রিয়তা কমেছে।
২০১৩ সালেও বিরোধীরা অনেক ভোট পেয়েছিল, কিন্তু সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পায়নি। ২০১৬ সালে বারিসান অ্যালায়েন্স ত্যাগ করে আলাদা দল গঠন করেন মাহাথির মোহাম্মদ। পরে তিনি বিরোধীদের নিয়ে জোট গঠন করেন।