ঢাকাThursday , 10 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলানকে উড়িয়ে জুভেন্টাসের চারে চার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান কাপের ফাইনালে ২০ মিনিটের একটা ঝড়ে এসি মিলানকে লণ্ডভণ্ড করে দিয়েছে জুভেন্টাস। মেধি বেনাতিয়ার জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয়ে শিরোপা জিতেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
এই নিয়ে টানা চতুর্থবারের মতো ইতালিয়ান কাপের শিরোপা জিতল জুভেন্টাস। আর কোনো দল টানা দুবারের বেশি এই শিরোপা জিততে পারেনি। সব মিলিয়ে ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতায় রেকর্ড ১৩ বার চ্যাম্পিয়ন হলো ‘তুরিনের ওল্ড লেডি’ নামে পরিচিত দলটি।
টানা চতুর্থ ঘরোয়া ডাবল জয়ের প্রথম ধাপটাও সম্পন্ন করে ফেলল জুভেন্টাস। শেষ দুই ম্যাচে এক পয়েন্ট পেলেই টানা সপ্তমবারের মতো সিরি ‘আ’র শিরোপা জিতবে জুভিরা। রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতের ফাইনালে ম্যাচের প্রথমার্ধে স্কোরলাইন ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ থেকে ৭৬- এই ২০ মিনিটে ঝড় বয়ে গেছে মিলানের ওপর দিয়ে!
৫৬ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন বেনাতিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার কর্নার থেকে হেডে বল জালে জড়ান ফরাসি এই সেন্টার-ব্যাক। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডগলাস কস্তা। ডি-বক্সের সামনে থেকে বাঁ পায়ের জোরালো লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
তিন মিনিট পর মিলানের গোলরক্ষকের ভুলে স্কোরলাইন হয়ে যায় ৩-০। মারিও মানজুকিচের হেড গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার হাত ফসকে পড়ে যায়। খুব কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনাতিয়া।
আর ৭৬ মিনিটে মিলানের নিকোলা কালিনিকের আত্মঘাতী গোলে শিরোপা নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের। মিরালেম পিয়ানিচের কর্নার থেকে আসা বল কালিনিকের মাথা ছুঁয়ে নিজেদের জালেই জড়িয়ে যায়।