ঢাকাThursday , 10 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে কত হলো বাহুবলি-টু’র আয়?

Link Copied!

বিনোদন ডেস্ক : গত বছরের বহুল আলোচিত ভারতীয় সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।
গত ৪ মে চীনে মুক্তি পায় বাহুবলি-দ্য কনক্লুশন। শুরুটা বেশ ভালো করে সিনেমাটি। প্রথমদিনে ২.৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে আরো ২.৯৪ ও ২.৩০ মিলিয়ন মার্কিন ডলার যোগ হয়। চতুর্থ ও পঞ্চম দিনে এসে আয় কমতে থাকে। এই দুইদিন ০.৮৯ ও ০.৮২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বাহুবলি-দ্য কনক্লুশন। সবমিলিয়ে এ পর্যন্ত সিনেমাটির আয় ৯.৩৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৬৩.১৯ কোটি রুপি।
গত বছর ২৮ এপ্রিল ভারতে মুক্তি পায় বাহুবলি-দ্য কনক্লুশন। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙতে থাকে এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে প্রথম ৫০০ কোটি রুপি আয়ের সিনেমাও এটি। এছাড়া বিশ্ব বক্স অফিসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন।
আরকা প্রোডাকশনের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ।