ঢাকাMonday , 7 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের মেহেদি অনুষ্ঠানে নাচলেন সোনম

Link Copied!

বিনোদন ডেস্ক : নানা জল্পনা কল্পনার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজা। ৮ মে গাঁটছড়া বাঁধবেন এই জুটি। গতকাল রোববার ছিল সোনমের মেহেদি অনুষ্ঠান।
এ উপলক্ষে গতকাল বিকাল থেকে অনিল কাপুরের বাড়িতে হাজির হতে থাকেন কিরণ খের, করন জোহর, অর্জুন কাপুর, জানভী কাপুরসহ অনেকে। মেহেদি অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত একাধিক ভিডিওতে সোনম কাপুরকে নাচতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ফারাহ খানসহ অনেক তারকা উপস্থিত। সোনমের হাতে মেহেদি রাঙানো। এক পর্যায়ে আনন্দ আহুজা আসলে তাকে জড়িয়ে ধরেন সোনম। তারপর মিউজিকের সঙ্গে নাচতে থাকেন এই নায়িকা।
সোনমের বিয়ের সংগীতানুষ্ঠানের দায়িত্বে রয়েছেন বলিউডের প্রসিদ্ধ কোরিওগ্রাফার ফারাহ খান। তার তত্ত্বাবধায়নে চলছে নাচের মহড়া। বাবা অনিল কাপুরও নাচবেন বিয়ের অনুষ্ঠানে। এছাড়া চাচাতো বোনের বিয়ের সংগীতানুষ্ঠানে নাচবেন জানভি কাপুর। মায়ের জনপ্রিয় সব গানের তালে নাচবেন শ্রীদেবী কন্যা। এছাড়া অভিনেতা অর্জুন কাপুর, রণবীর সিং ও নির্মাতা করন জোহরের নাচও নাকি থাকছে।