ঢাকাMonday , 7 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান চুক্তি না বাতিলে ট্রাম্পকে জনসনের অনুরোধ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরান পরমাণু চুক্তি বাতিল না করতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘এই নাজুক মুহূর্তে ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়া হবে ভুল।’
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ওই চুক্তিতে থাকতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে প্ররোচিত করতে বর্তমানে দেশটিতে সফরে রয়েছেন বরিস জনসন। ওই চুক্তি মতে, ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করবে। এর বিপরীতে দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হবে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সাথে ওই চুক্তি করেছিল ইরান, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ মে। ট্রাম্প এই চুক্তি নবায়ন করতে চাইছেন না। তিনি এই চুক্তিকে ‘উন্মাদ’ হিসেবে উল্লেখ করে এর জন্য ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন।