ঢাকাSunday , 6 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের বানসালির সিনেমায় দীপিকা

Link Copied!

বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে রাম লীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত সিনেমা নির্মাণ করেছেন। ফের এ অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘দীপিকাকে নিয়ে সিনেমা নির্মাণে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন বানসালি। কারণ এ অভিনেত্রীর কাছ থেকে সেরা পারফরম্যান্স পান তিনি। বানসালির কাছে একটি কমেডি ঘরানার সিনেমার চিত্রনাট্য রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ সিনেমাতেও দীপিকাকে নিতে চাইছেন বানসালি।’
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবত সিনেমায় সর্বশেষ অভিনয় করেন দীপিকা। এতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। এমনকি হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয় দীপিকা ও বানসালিকে। যদিও সব বাধা কাটিয়ে চলতি বছরের জানুয়ারিতে সিনেমা মুক্তি পায়।
বিশাল ভরদ্বাজ প্রোডাকশনের একটি সিনেমায় পরবর্তীতে দেখা যাবে দীপিকাকে। এতে তার সঙ্গে অভিনয় করবেন ইরফান খান। সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও ইরফান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তা পিছিয়ে যায়। এই সিনেমাটি পরিচালনা করবেন হানি ত্রেহান।
সাংবাদিক হুসাইন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ হবে বলে জানা গেছে। এতে গ্যাংস্টার রহিমা খানের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। রহিমা খান স্বপ্না দিদি নামেও পরিচিত ছিলেন।