ঢাকাSunday , 6 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম ও বিয়ে নিয়ে বরুণের বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। প্রেমের গুঞ্জনে অনেকবারই খবরে এসেছেন। তবে প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে প্রেম নিয়ে খুব বেশি কথা বলেন না এ অভিনেতা।
তবে এবার একটি সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন বরুণ। প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলাটা কঠিন কেন? এমন প্রশ্নের উত্তরে এই অভিনেতা বলেন, ‘আমি মনে করি এতে করে আমার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে চলে আসে। এ কারণেই এ বিষয়ে কথা বলি না। আপনি প্রেমের সম্পর্কে থাকেন বা না থাকেন তারা আপনাকে নিয়ে এটা সেটা লিখতেই থাকবে।’
আলোচনায় থাকাটা প্রেমিকা নাতাশা অস্বস্তিবোধ করেন কিনা জানতে চাইলে অক্টোবর সিনেমা খ্যাত অভিনেতা বলেন, ‘হ্যাঁ, সে একজন সাধারণ মেয়ে। সে স্বাভাবিক জীবনযাপন করতে চায় এবং আমার মূল কাজ তাকে রক্ষা করা। আমি মনে করি, ২০১৮ সালে এসে প্রেমের সম্পর্কে থাকাটা খুবই কঠিন। কিন্তু আপনি যদি চান এবং জীবনের সঠিক সময়ে থাকেন তা হলে সম্ভব। জীবনের মূল অর্থ হলো সুখে থাকা এবং কোনো কিছুর জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না। এ জন্যই আমি এটি নিয়ে কথা বলি না।’
বিয়ের পরিকল্পনা নিয়ে বরুণ বলেন, ‘অনেকেই আছেন বিয়ে করতে চান না তবে আমি সেই দলে নই। আমি বিয়ের প্রথাতে বিশ্বাসী কিন্তু এর জন্য ধরাবাধা কোনো বয়স ও তারিখ রয়েছে বলে আমি মনে করি না। কিন্তু যদি আপনার মনে হয় এখন বিয়ের সময় হয়েছে, তা হলে বিয়ে করতে হবে।’