ঢাকাSunday , 6 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা সপ্তম শিরোপা থেকে এক জয় দূরে জুভেন্টাস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি ‘আ’তে টানা সপ্তম শিরোপা জয়ের আরো কাছে চলে গেল জুভেন্টাস। পিছিয়ে পড়েও কাল বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
শিরোপা থেকে আর এক জয় দূরে জুভেন্টাস। তবে আজ তুরিনো দ্বিতীয় স্থানে থাকা নাপোলিকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে জুভিদের।
শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে সাত পয়েন্ট পিছিয়ে আছে নাপোলি। ৩৬ ম্যাচে জুভেন্টাসের ৯১ পয়েন্ট, ৩৫ ম্যাচে নাপোলির ৮৪ পয়েন্ট। জুভেন্টাসের মাঠে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় বোলোনিয়া। পেনাল্টি থেকে গোলটা করেন সিমনে ভার্ডি। ফলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫১ মিনিট) বোলোনিয়ার সেবাস্তিয়ান ডি মাইওর আত্মঘাতী গোলে সমতায় ফেরে জুভেন্টাস। ১২ মিনিট পর স্যামি খেদিরার গোলে এগিয়েও যায় স্বাগতিকরা (২-১)। আর ৬৯ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলে জয় নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের।