ঢাকাSunday , 6 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফার্গুসনের মাথায় জরুরি অস্ত্রোপচার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।
শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্যালফোর্ড রয়্যাল হাসপাতালে ফার্গুসনের অস্ত্রোপচার প্রক্রিয়া খুব ভালোভাবে শেষ হয়েছে। সুস্থতার জন্য তাকে বেশ কিছু দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হবে।
ফার্গুসনের অস্ত্রোপচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে তার পরিবার। তারা আশাবাদী, ফার্গুসন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে যথাসম্ভব গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
৭৬ বছর বয়সি ফার্গুসন গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন। ম্যাচ শুরুর আগে আর্সেনালের বিদায়ী কোচ আর্সেন ওয়েঙ্গারের হাতে তিনি একটি স্বারক ট্রফি তুলে দেন।
ফার্গুসন ২০১৩ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব থেকে অবসর নেন। ওল্ড ট্র্যাফোর্ডে ২৬ বছরের কোচিং ক্যারিয়ারে ৩৮টি শিরোপা জেতেন এই স্কটিশ কোচ।
ব্রিটিশ ফুটবলের সবচেয়ে সফল কোচ বলা হয় ফার্গুসনকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে তিনি ১৩টি প্রিমিয়ার লিগ, দুটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি এফএ কাপ ও চারটি লিগ কাপের শিরোপা জিতিয়েছেন।
১৯৯৯ সালে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগে মিলিয়ে ফার্গুসনের ট্রেবল জয় হয়ে আছে বিখ্যাত। সে বছরই তিনি নাইট উপাধি পান।