ঢাকাSaturday , 5 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজীব দাস নির্বাচিত হয়েছেন ৷
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের ৩২তম কাউন্সিলে আগামী এক বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হাসিব মোহাম্মদ আশিক। এর আগে সভাপতি ছিলেন তুহিন কান্তি দাস এবং সাধারণ সম্পাদক ফয়েজ উল্ল্যাহ।
নতুন কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি নির্ঝর কান্তি পাল, সাখাওয়াত ইসলাম ফাহাদ, শিপন দে, তন্ময় পাল রজত, প্রণব চক্রবর্তী, তুষার পাল, সহ- সাধারণ সম্পাদক-রাগীব নাঈম, স্বপন নাইডু, খাইরুল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ- জয় রায়, দফতর বিষয়ক সম্পাদক অপূর্ব রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ জামিল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নিসর্গ নিলয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাগর রায়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ, সদস্য তুহিন কান্তি দাস, শিমুল কুম্ভকার, কাজী মালিহা, কল্লোল সরকার, প্রত্ন প্রতিম মেহদি, আব্দুল করিম ও তাসলিমা হোসেন নদী।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক বটতলায় এ সম্মেলনের উদ্বোধন করেন ডাকসুর প্রাক্তন নেতা মোর্শেদ চৌধুরী।