ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোখ টিপে পুরস্কার জিতলেন প্রিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : চোখ টিপেই জীবনের প্রথম পুরস্কার জিতলেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। ‘ভাইরাল পার্সোনালিটি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
ইনস্টাগ্রামে পুরস্কার হাতে ছবি পোস্ট করে ভক্তদের নিজেই এ সুখবরটি দিয়েছেন প্রিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘নিজের প্রথম পুরস্কারটি জিতে খুব সম্মানিতবোধ করছি। আমাকে ভাইরাল পার্সোনালিটি অব দি ইয়ার নির্বাচিত করায় আউটলুককে ধন্যবাদ। ওমারিকা ও অরু আদার লাভ ক্রু এটা তোমাদের জন্য।’
গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে ‍মুক্তি পায় অরু আদার লাভ সিনেমার প্রথম গান ‘মানিক্য মালরায়া পুভি’। তারপরের ঘটনার সাক্ষী ইন্টারনেট প্রজন্ম। ঝড়ের বেগে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ভারতের দক্ষিণী সিনেমার এ অভিনেত্রীর ভিডিও ক্লিপ। ১৯ বছর বয়সি এই অভিনেত্রীর চোখের ইশারা এবং হাসিতে কুপোকাত সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম- সবখানেই ভাইরাল হয়ে যান প্রিয়া।