ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনমের বিয়েতে ব্যতিক্রমী নিমন্ত্রণ পত্র!

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সোনম কাপুরের বিয়ে এখন বলিউডের অন্যতম আলোচনার বিষয়। বিয়ে নিয়ে নানারকম প্রস্তুতিও নাকি শুরু হয়েছে। আসছে মে মাসে কথিত প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সোনম।
এদিকে বিয়ের সকল প্রস্তুতি নিয়ম মতো হলেও নিমন্ত্রণপত্রের ব্যাপারে নাকি একটু ব্যতিক্রম এ জুটি। আর দশটা বিয়ের মতো সোনমের বিয়েতে থাকছে না কোনো কাগজের নিমন্ত্রণ পত্র। এর পরিবর্তে ডিজিটাল নিমন্ত্রণ পাঠাবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সোনম ও আনন্দ দুজনই কাগজ সংরক্ষণের ব্যাপারে খুবই সচেতন। তারা মনে করছেন বিয়ের নিমন্ত্রণপত্র মানেই অনেক কাগজের অপচয়। তাই তারা পরিবারের সদস্যদের নিমন্ত্রণ পত্র ছাপাতে নিষেধ করেছেন। এর পরিবর্তে তারা চমৎকার একটি ডিজিটাল নিমন্ত্রণ পত্র নকশা করেছেন, যা বন্ধু ও আত্মীয়দের ফোনে পাঠানো হবে।’
জানা গেছে, আগামী ৭ ও ৮ মে সোনমের মেহেদি, সংগীত ও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এর মধ্যে মেহেদি অনুষ্ঠান হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত এ অভিনেত্রীর বিলাসবহুল বাংলোতে। সংগীত অনুষ্ঠান হবে লীলা হোটেলে। এ হোটেলটি সোনমের বন্ধুর পরিবারের মালিকানাধীন। সর্বশেষ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বান্দ্রায় অবস্থিত সোনমের খালা কবিতা সিংয়ের বাড়িতে।
শোনা যাচ্ছে, সোনমের সংগীত অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন বলিউডের প্রসিদ্ধ কোরিওগ্রাফার ফারাহ খান। তার তত্ত্বাবধায়নে চলছে নাচের মহড়া। এতে নির্মাতা করন জোহরের নাচও থাকবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।