ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীরের যে দিকটি দীপিকার পছন্দ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তারা। রিল লাইফে তাদের রসায়ন দর্শকের মন জয় করেছে। রিয়েল লাইফেও তাদের ঘিরে তৈরি হয়েছে প্রেম ও বিয়ের গুঞ্জন।
কিন্তু বিয়ে তো দূরের কথা প্রেমের বিষয়টিই রীতিমতো অস্বীকার করে আসছেন এ জুটি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীরের বেশ প্রশংসা করেছেন দীপিকা। এতে এ অভিনেতার কোন দিকটি তার পছন্দ তাও জানিয়েছেন এই অভিনেত্রী।
দীপিকা পাড়ুকোন বলেন, ‘সবাই যখন বলে তারা রণবীরের প্রাণশক্তি পছন্দ করেন, এটি আমার বিরক্ত লাগে। সে খুবই ভালো মানুষ। খুবই দয়ালু। সে একজন প্রকৃত মানুষ এবং খুবই আবেগপ্রবণ ও স্পর্শকাতর। পুরুষ হয়েও সে কাঁদতে ভয় পায় না এবং তার এই দিকটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি।’
রণবীর-দীপিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাবত। তবে এতে একসঙ্গে কোনো দৃশ্যে দেখা যায়নি তাদের। সিনেমাটিতে আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে রানি পদ্মাবতী চরিত্রে। এতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর। পদ্মাবত সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি।