ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরে দাঁড়ালেন সেরেনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনা উইলিয়ামস। আমেরিকান তারকার ক্লে কোর্টে প্রত্যাবর্তনও তাই পিছিয়ে গেল।
৩৬ বছর বয়সি সেরেনা প্রথম সন্তানের জন্মের পর এক বছর কোর্টের বাইরে ছিলেন। গত মার্চে ইন্ডিয়ান ওয়েলস দিয়ে টেনিসে ফেরেন। কিন্তু তৃতীয় রাউন্ডে হেরে যান তার বড় বোন ভেনাস উইলিয়ামসের কাছে। সে মাসের শেষ দিকে জাপানের নওমি ওসাকার কাছে হেরে মিয়ামি ওপেনের প্রথম রাউন্ড থেকেই তিনি বিদায় নেন।
ক্লে কোর্টে ফেরার জন্য তার আরো সময় দরকার বলে মাদ্রিদ ওপেনের আয়োজকদের চিঠি দিয়ে জানিয়েছেন সেরেনা। বৃহস্পতিবার টুর্নামেন্টের আয়োজকরা সেরেনার নাম প্রত্যাহারের কথা জানায়।
মাদ্রিদ ওপেনে দুবারের চ্যাম্পিয়ন সেরেনা। ২০১২ ও ২০১৩- টানা দুই বছর শিরোপা জেতেন আমেরিকান টেনিস তারকা।
টুর্নামেন্টের ডিরেক্টর মানোলো স্যান্তানা মাদ্রিদ ওপেনের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছেন, ‘সেরেনার অনুপস্থিতির জন্য আমরা দুঃখিত। তিনি আমাদের খেলার অন্যতম সেরা চ্যাম্পিয়ন। আমরা আশা করছি, ভবিষ্যতে আবার তাকে এই টুর্নামেন্টে দেখব।’
পিঠের চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভানিস্তাও। আগামী ৭ মে শুরু হবে টুর্নামেন্ট।
রোলাঁ গারোঁয় ফ্রেঞ্চ ওপেন দিয়ে ক্লে কোর্টে ফিরতে পারেন সেরেনা। ফ্রেঞ্চ ওপেন শুরু হবে আগামী ২১ মে।