ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ প্রেক্ষাগৃহে ‘ধূসর কুয়াশা’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্র। এ সিনেমায় চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামীকাল শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এ প্রসঙ্গে নির্মাতা উত্তম আকাশ বলেন, ‘‘ধূসর কুয়াশা’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। মুক্তির পরিকল্পনাও আগেই করা ছিল। কিন্তু জটিলতার কারণে তা আর হয়ে উঠেনি। আগামীকাল শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। আশা করছি, সিনেমাটি দর্শক ভালোভাবে নিবেন।’’
গত বছর ১৬ মার্চ আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা দৃশ্যায়নের কাজ হয়। ‘ধূসর কুয়াশা’ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে।
নিপুণের পরবর্তী সিনেমা ‘লাভ ২০১৭’। জি সরকার পরিচালিত এ সিনেমায় নিপুণের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। তবে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।