ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ত্রুটি থাকলে সংশোধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি কোনো ত্রুটি থাকে তা সংশোধন করতে আমাদের কোনো আপত্তি নেই।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটি এখন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে রয়েছে। সেখানে আইনটির সংশোধনী নিয়ে কথা হবে।
তিনি আরো বলেন, আমরা যেহেতু একটি গণতান্ত্রিক সরকার, আমরা বিশ্বাস করি, আইন জনগণের জন্য। তাই আইনটি নিয়ে আলোচনা করতে আমাদের কোনো দ্বিধা নেই। যদি সেখানে প্রমাণিত হয়, কিছু কিছু ক্ষেত্রে আইনটির দুর্বলতা আছে, যেখানে পরিবর্তন করা দরকার, তা করতে আমাদের কোনো আপত্তি নেই।
আগামী ২২ মে স্ট্যান্ডিং কমিটিতে যে মিটিং হবে সেখানে তিনটি সংস্থার প্রতিনিধিরা থাকবেন। সেখানে আইনটি নিয়ে আলাপ আলোচনা হবে বলে জানান আইনমন্ত্রী।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি, গণমাধ্যম স্বাধীন। আপনারা যদি অন্যান্য দেশের গণমাধ্যমের সঙ্গে তুলনা করেন, তাহলে আপনারা নিশ্চয় এই সিদ্ধান্তে উপনীত হবেন যে, অন্যান্য গণতান্ত্রিক দেশের চেয়ে আমাদের গণমাধ্যম অনেক স্বাধীন।
সেমিনারে অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।