ঢাকাThursday , 3 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ধূলিঝড়-বৃষ্টিতে নিহত কমপক্ষে ৭২

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে ধূলিঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বুধবার রাতের এই প্রাকৃতিক দুর্যোগে ওই রাজ্য দুটির অনেক গাছ উপড়ে পড়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
উত্তর প্রদেশে নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। যার মধ্যে ৩৬ জনেই আগ্রার। প্রতিবেশী রাজস্থানে ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী দিল্লির ওপর দিয়েও ঝড় বয়ে গেছে। তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  আগ্রায় নিহতদের মধ্যে শিশু রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।
উত্তর প্রদেশের বিজনৌর, সাহারানপুর ও বারেইলিতে নয়জন নিহত হয়েছেন। ভারতের বিমানবাহিনীর খেরিয়া ঘাঁটির আবহাওয়া বিভাগের তথ্যানুসারে, বুধবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আগ্রায় ৪৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হযেছে। এ সময় ঘণ্টায় ১২৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।
আগ্রার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকেশ মালপানি জানিয়েছেন, ঝড়ে নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়া হবে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অদিত্যনাথ ব্যক্তিগতভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।