ঢাকাWednesday , 2 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেখানে লিপ্পি-ক্যাপেলোর চেয়েও এগিয়ে জিদান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে টানা দুই মৌসুমে শিরোপা জয়ের নজির ছিল না কারও। গত বছর প্রথমবারের মতো সেটা করে দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ‘লস ব্ল্যাঙ্কোস’রা এখন হ্যাটট্রিক শিরোপা থেকে আর এক ম্যাচ দূরে।
বুধবার রাতে বায়ার্ন মিউনিখকে সেমিফাইনাল থেকে বিদায় করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। তিনবারই জিনেদিন জিদানের অধীনে। তাতে রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ গড়েছেন দারুণ এক কীর্তি।
মাত্র তৃতীয় কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপিয়ান কাপে টানা তিনবার দলকে ফাইনালে তুললেন জিদান। প্রথমবার এই কীর্তি গড়েছিলেন ফ্যাবিও ক্যাপেলো। ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত টানা তিনবার ক্যাপেলো এসি মিলানকে ফাইনালে তুলেছিলেন। পরের তিন বছর ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা তিনবার জুভেন্টাসকে ফাইনালে তুলেছিলেন মার্সেলো লিপ্পি।
তবে এক জায়গায় লিপ্পি ও ক্যাপেলোর চেয়েও এগিয়ে আছেন জিদান। লিপ্পি ও ক্যাপেলো তাদের দলকে তিনবার ফাইনালে তুললেও শিরোপা জিতেছেন মাত্র একটি করে। লিপ্পির অধীনে ১৯৯৬ সালে জুভেন্টাস শিরোপা জিতলেও পরের দুই ফাইনালে হারে। ক্যাপেলোর অধীনে মিলান শিরোপা জিতেছিল ১৯৯৪ সালে। তবে এর আগে ও পরের ফাইনালে হেরেছিল মিলান।
সেখানে জিদানের অধীনে রিয়াল শিরোপা জিতেছে প্রথম দুবারই। পাশাপাশি জিদানের অধীনে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব থেকে বিদায় নেয়নি রিয়াল। নয়বারই পরের ধাপে গেছে তারা। আগামী ২৫ মে কিয়েভের ফাইনালে রিয়াল শিরোপার হ্যাটট্রিক করলে জিদানের অর্জনও সমৃদ্ধ হবে।