ঢাকাWednesday , 2 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরফান-অপর্ণার ‘মিথ্যার মৃত্যু’

Link Copied!

বিনোদন ডেস্ক : তারকা অভিনেত্রী ফারিয়ার অভিনয়ের ভক্ত শিল্পপতি আসিফ। তার ভালো খবরে আসিফ প্রচন্ড খুশি হয় আবার নেতিবাচক খবর দেখলে খুব হতাশ হয়ে পড়ে। এক সময় কারণ খুঁজতে থাকে কেন তার প্রিয় মানুষটির নামে এত খারাপ খবর প্রকাশিত হয়।
আসিফ নানা কৌশলে ফারিয়ার কাছে যেতে চাইলেও ব্যর্থ হয়। কিন্তু আসিফ নাছোড়বান্দা, সে ফারিয়ার নেতিবাচক খবর হওয়ার কারণ উদঘাটন করবেই। তাই ফারিয়ার গাড়ির ড্রাইভার ইউনুসকে হাত করে ড্রাইভার হয়ে যায় আসিফ। এরপর উদঘাটন করে ফারিয়ার নেতিবাচক খবর প্রকাশ হওয়ার পেছনের মানুষটি ফারিয়ারই প্রেমিক ইমরান।
এক পর্যায়ে ফারিয়ার ড্রাইভার হিসেবে আসিফকে দেখে অবাক হয় ইমরান। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘মিথ্যার মৃত্যু’ নাটকের গল্প।
এমন গল্পের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। এতে আসিফ ও ফারিয়ার চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও অপর্ণা ঘোষ।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।