ঢাকাWednesday , 2 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই কোরিয়ার চুক্তি হলেও মার্কিন সেনারা দক্ষিণে থাকবে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কোরিয়া যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষের জন্য দুই কোরিয়ার মধ্যে শান্তি চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের সেনারা দক্ষিণ কোরিয়ায় থাকবে বলে জানিয়েছে দেশটি সরকার। বুধবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ কথা জানান। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর এক নিরাপত্তা চুক্তির আলোকে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৯ হাজার মার্কিন সেনা রয়েছে।
এর আগে উত্তর কোরিয়া শর্ত দিয়েছিল যে, তারা তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে যদি কোরিয়া উপদ্বীপ বিদেশি সৈন্য মুক্ত করা হয়। শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে-ইন দক্ষিণ কোরিয়া সীমান্তে মিলিত হয়ে কোরিয়া যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে সম্মত হন। এ জন্য তারা চুক্তি করতে রাজি হন এবং উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি বর্জনের ঘোষণা দেয়।
তবে দক্ষিণ কোরিয়া সরকারের মুখপাত্র বুধবার বলেন, ‘কোরিয়া শান্তি চুক্তি স্বাক্ষরের সঙ্গে মার্কিন সৈন্য উপস্থিতির কোনো সম্পর্ক নেই।’ মুন জায়ে-ইনের পক্ষে কিম ইউই-কিওম বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্যের উপস্থিতি দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্কিত। কোরিয়া শান্তি চুক্তির সঙ্গে এর সম্পর্ক নেই।’
উল্লেখ্য, দুই কোরিয়ার মাঝে ১৯৫৩ সাল থেকে অস্ত্রবিরতি কার্যকর রয়েছে। তবে তাদের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি।